spot_img

হিজবুল্লাহ প্রধানকে ফের হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর বর্তমান মহাসচিব নাঈম কাসেমকে ফের হুমকি দিয়ে বলেছেন, ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলার জন্য তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে। তিনি বলেন, তার ঠিকানা হবে নরকের অতল গহ্বরে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে কাটজ এই কঠোর বার্তা দেন। প্রাক্কালে হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার প্রেক্ষিতে তার এই মন্তব্য আসে।

নাঈম কাসেমের আয়ু ফুরিয়ে আসছে উল্লেখ করে কাটজ বলেন, ‘তুমি এই মূল্য দেখার জন্য বেঁচে থাকবে না। কারণ নাসরুল্লাহ, খামেনি, সিনওয়ার এবং নির্মূল হওয়া অন্যান্য সদস্যদের সঙ্গে তুমিও নরকের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে।’

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ