spot_img

আরেকটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

আরও একটি আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইজিআরসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি টেলিগ্রাম বার্তায় এ দাবি করে।

বার্তায় বলা হয়, যুদ্ধবিমান ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।

আইআরজিসির দাবি, বিমানটি ‘সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে’। বিমানটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট ‘প্রচণ্ড বিস্ফোরণের’ কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ