আমেরিকার কাছে ইরান যুদ্ধবিরতি চেয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে দেশটিকে অকেজো করে দিতে পারতেন। কিন্তু ইরান যুদ্ধবিরতি চাওয়ায় তিনি তাদের প্রতি ‘ক্ষমা’ প্রদর্শন করেছেন।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হেগসেথ বলেন, “ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত, তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো।”
তিনি আরও বলেন, “এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।”
সূত্র: আল-জাজিরা











