spot_img
spot_img

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ১০ মিনিটে অন্তত ১০০ বিমান হামলা চালাল ইসরাইল

ইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

বুধবার (৮ এপ্রিল) নতুন এই হামলায় সেখানে কয়েকশ’ মানুষ হতাহত হয়েছেন বলে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, এমন সব এলাকায় হামলা চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে বলেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরাইলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ইসরাইলি হামলায় কয়েক শ’ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরাইলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনও অধিকার মানে না এবং কোনও চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। ইসরাইল বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।

এদিকে ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ