spot_img
spot_img

যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সৌদির তেল রপ্তানি পাইপলাইনে ইরানের হামলা

যুদ্ধবিরতিতে সম্মতির কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরান হামলা চালিয়েছে। এতে সংঘাত শুরুর পর থেকে সৌদি আরবের একমাত্র অপরিশোধিত তেল রপ্তানির পথটি আঘাতের মুখে পড়ে।

বুধবার (৮ এপ্রিল) জ্বালানি খাতের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, যা বর্তমানে দেশটির একমাত্র তেল রপ্তানি পথ, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের আরও কিছু স্থাপনাও ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এতে আরও বলা হয়, পাইপলাইনের প্রবাহ ব্যাহত হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, যাকে বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে গুরুতর জ্বালানি সংকট হিসেবে আখ্যা দিচ্ছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পুরো অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইয়ানবুতে আমেরিকার কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে।

হামলার সঠিক সময়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা পাইপলাইনের কার্যক্রমে এর প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি সরকারের যোগাযোগ দপ্তর এবং পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো ইমেইলে পাঠানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনও সাড়া দেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ