ইরানে সাম্প্রতিক আমেরিকা ও ইসরাইলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ওই হামলায় তার স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
এর আগে আমেরিকা ও ইসরাইলেরর ধারাবাহিক বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার মৃত্যুর খবর পাওয়া যায়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ছয়জন শীর্ষ ব্যক্তির মৃত্যুর তথ্য বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে।
আমেরিকা ও ইসরাইলের দাবি, তাদের অভিযানে ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন। এসব হামলায় ইরানের ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হয়েছে বলে জানা যায়।
রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, ইরানের শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কামাল খারাজির মৃত্যু তেহরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : আলজাজিরা











