রাজনীতি বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভানচি বলেছেন, ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যার পর শত্রুরা আবারও হামলা চালানোর সুযোগ পাবে। তারা স্থায়ী সমাধান চান। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের ১০ দফার ওপর ভিত্তি করে আলোচনার ব্যাপারে সব পক্ষ সম্মত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং তেহরানে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়। কিন্তু এমন সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে হয় এবং শত্রুদের পরবর্তী হামলার জন্য ক্ষেত্র তৈরি করে।”
তখত রাভানচি বলেন, “আমরা এমন যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসনকারীদের আবারও হামলার সুযোগ দেবে। আমরা আমাদের বন্ধুদের স্পষ্টভাবে বলেছি, গ্যারান্টি ছাড়া এই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে না।”











