spot_img
spot_img

লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গালিবাফ বলেন, দুই পক্ষের (আমেরিকা ও ইরান) মধ্যে পারস্পরিকভাবে সম্মত হওয়া সত্ত্বেও দুটি বিষয় এখনও বাস্তবায়িত হয়নি। সেই দুটি বিষয় হলো লেবাননে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরু হওয়ার আগে ইরানের জব্দকৃত সম্পদের ছাড় দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই দুটি বিষয় পূরণ হতে হবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ