spot_img
spot_img

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের কথা অস্বীকার আমেরিকার

কাতার ও বিশ্বের অন্যান্য দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে রাজি হয়েছে আমেরিকা।

শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টারার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে আমেরিকার আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা এমন কিছু করেননি।

সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেছেন, রয়টার্সের ওই খবর সত্য নয়।

গতকাল ইরানের স্পিকার বাঘের গালিবাফ মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকার সঙ্গে তারা ততক্ষণ আলোচনা শুরু করবেন না, যতক্ষণ লেবাননে ইসরাইল হামলা বন্ধ না করবে এবং তাদের জব্দকৃত সম্পদ আমেরিকা ছেড়ে না দেবে।

সূত্র: সিবিএস নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ