spot_img
spot_img

ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি লড়াই দেখায় মগ্ন

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানাচ্ছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প মিয়ামিতে একটি মিক্সড মার্শাল আর্টসের লড়াই দেখছিলেন। তখন তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার কয়েকজন সন্তান, ইউএফসি কর্মকর্তারা, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, গায়ক ভ্যানিলা আইস এবং পডকাস্টার জো রোগান।

শনিবার (১১ এপ্রিল) রাতে পাকিস্তানে দাঁড়িয়ে ইরানের সঙ্গে চুক্তি হয়নি বলে জানান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স যখন সংবাদমাধ্যমকে বলছিলেন, “খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি,” ট্রাম্প তখন খাঁচার পাশে দাঁড়িয়ে একজন বিজয়ী মল্লযোদ্ধার হাইলাইট ভিডিও দেখছিলেন। তার মুখে ছিল ম্লান হাসি, আর বিজয়ীদের উদ্দেশে দিচ্ছিলেন থাম্বস-আপ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ