পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (১১ এপ্রিল) ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে তাঁর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন।
সূত্র: আল-জাজিরা











