spot_img
spot_img

আমার বিশ্বাস, আমেরিকা যা চায় তার সবই দেবে ইরান: ট্রাম্প

শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছে, সেখানে আমেরিকার পক্ষ থেকে যা যা দাবি করা হয়েছিল, তার সবই ইরানিরা মেনে নিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, সেখানে আমরা যা চেয়েছিলাম তার প্রায় সবকিছুই অর্জিত হয়েছে, কেবল তারা তাদের পারমাণবিক লক্ষ্য থেকে সরে আসতে চাইছে না। এ কারণে আলোচনা ভেস্তে গেছে। তবে তাঁর বিশ্বাস, ইরানিরা আবার আলোচনায় ফিরবে এবং আমেরিকা যা চায়, তার সবই দেবে।

রোববার (১২ এপ্রিল) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, তারা আলোচনায় এমনভাবে এসেছে যেন তাদের কাছে দাবি আদায় করে নেওয়ার কিছু আছে। কিন্তু তাদের কাছে এমন কিছু নেই। তাঁর ধারণা, তারা আবারও আলোচনায় ফিরে আসবে এবং আমেরিকা যা চায় তার সব দেবে।

তিনি বলেন, “আমি আমাদের দাবির ৯৫ শতাংশ পূরণ হোক চাই না, আমি সবকিছু চাই।”

হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশের ব্যাপারে তিনি বলেন, “হরমুজ অবরুদ্ধ হবে। সামান্য দেরি হলেও এটি খুব দ্রুত কার্যকর হবে।”

ট্রাম্প স্বীকার করেন, ইরানিরা হরমুজে মাইন স্থাপন করতে পারে। আর এ মাইনের কারণে জাহাজগুলো সেখান দিয়ে চলতে চাইছে না, কারণ কেউ চায় না তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হোক।

সূত্র: ফক্স নিউজ বিজনেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ