spot_img
spot_img

যুদ্ধবিরতির বিপক্ষে ইসরাইলিরা

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা গেছে, ইসরাইলিরা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে।

তবে জরিপে একই সঙ্গে এ-ও উঠে এসেছে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সম্ভাব্য যুদ্ধবিরতির বিরোধিতা করছে।

জরিপকারীরা জানিয়েছেন, গত ৯ ও ১০ এপ্রিল তারা এক হাজার ৩১২ জন ইসরাইলির সঙ্গে কথা বলেছেন। এর মাঝে এক হাজার ৮৪ জন ইহুদি ও ২২৮ জন আরব।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরান বা লেবাননের হেজবুল্লাহ, কোনোটিই এখনো গুরুতরভাবে দুর্বল হয়নি।

প্রায় ৩৯ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা মনে করেন তেহরানের ওপর হামলা অব্যাহত রাখা উচিত, আর ৪১ দশমিক চার শতাংশ মনে করেন যুদ্ধবিরতি মেনে চলা উচিত।

নিজেদের বর্তমান অনুভূতি সম্পর্কে জানতে চাইলে এক-তৃতীয়াংশ উত্তরদাতা ‘হতাশা’ শব্দটি বেছে নিয়েছেন। এর পরেই রয়েছে ‘বিভ্রান্তি’ ও ‘রাগ’। ‘আশা’ ছিল চতুর্থ স্থানে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ