spot_img
spot_img

দুর্বলতা নয়, শক্তিশালী অবস্থান থেকেই আমেরিকার সঙ্গে চুক্তি চাইছে ইরান: ডিপ্লোহাউস পরিচালক

আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান। তবে তারা দুর্বল হয়ে গেছে বলে নয়, বরং উল্টো ইরানি নেতারা এ মুহূর্তে নিজেদের আরও শক্তিশালী মনে করছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষণ সংস্থা ডিপ্লোহাউসের পরিচালক হাদিম রেজা গোলামজাদেহ।

তিনি বলেন, “ইরান বলছে, তারা আমেরিকার এই হামলা প্রতিহত করতে পেরেছে, যা তাদের আলোচনার টেবিলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। দুই দশক ধরে থাকা হামলার শঙ্কা বাস্তবে রূপ নেওয়ার পর এবং তা প্রতিহত করার পর ইরান এখন চাপের মুখে কোনো ধরনের ছাড় দিতে রাজি হবে না।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইরানি পর্যবেক্ষক বিষয়টি ব্যাখ্যা করেন।

তার মতে, ইরান মনে করে আমেরিকা সর্বোচ্চ পদক্ষেপ হিসেবে সামরিক হামলা করেছে। গত দুই দশক ধরে আমেরিকার হামলার আশঙ্কা ছিল এবং সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিয়েছে। এতে ইরানের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

তবে আমেরিকাও ইরানকে ছাড় দেবে না বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। তিনি বলেন, “আমেরিকা কোনো কিছুতেই সহজে হাল ছাড়ে না। পাশাপাশি তারা স্বীকার করতেও চায় না যে ইরানের ক্ষেত্রে সামরিকভাবে তারা ব্যর্থ হয়েছে।”

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ