spot_img
spot_img

ইরানের বিশ্বাস অর্জন করতে চায় আমেরিকা

ইসলামাবাদে বৈঠকের আগে থেকেই আমেরিকার প্রতি পূর্ণ অনাস্থার কথা বলে আসছে ইরান। প্রথমবার বৈঠক ব্যর্থ হওয়ার পর আমেরিকার চাওয়া সেটি পুণরুদ্ধার করা। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এটি রাতারাতি সম্ভব না।

যুদ্ধবিরতির এক সপ্তাহ বাকি থাকতে আবারও বৈঠকে বসার কথা বলছে আমেরিকা। এই বিষয়ে ইরান অবশ্য এখনো মত জানায়নি, তবে ওয়াশিংটন বলছে ইরান আলোচনায় আগ্রহী।

জেডি ভ্যান্স বলেন, আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়।

ট্রাম্প জানিয়েছেন, ভেঙে যাওয়া আলোচনার পর আবারও পাকিস্তানে নতুন করে সংলাপ শুরু হতে পারে। এর আগে আমেরিকা ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ