spot_img
spot_img

হরমুজ এড়িয়ে ২৭৩ মিলিয়ন ব্যারেল তেল আনছে দক্ষিণ কোরিয়া

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ার কারণে বিকল্প রুট খুঁজছে দক্ষিণ কোরিয়া। ইতোমধ্যে তারা ২৭৩ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করেছে।

বুধবার (১৫ এপ্রিল) দেশটির শীর্ষ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে। এতে এশিয়ার অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়াও জ্বালানি সরবরাহ নিয়ে চাপে পড়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে আমেরিকা ও ইসরাইলের ইরানে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষজ্ঞদের মতে, বিকল্প রুটে তেল সরবরাহ নিশ্চিত করতে পারা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য, যা বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যেও দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ খাঙ হুন-সিক বলেছেন, চারটি দেশে কূটনৈতিক সফরের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ মোট ২৭৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানির ব্যবস্থা করা হয়েছে। এই পরিমাণ তেল দক্ষিণ কোরিয়ার তিন মাসেরও বেশি চাহিদা পূরণে সক্ষম।

তিনি কাজাখস্তান, ওমান, সৌদি আরব ও কাতার সফর শেষে দেশে ফিরে এ ঘোষণা দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ