ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে এবং তার প্রভাবে বিদ্যুতের দামও কমবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে এবং তার প্রভাবে বিদ্যুতের দামও কমবে।
সোমবার (১৩ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
যুদ্ধে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, এমন খবর শোনার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে অস্ত্র দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন বলে জানান ট্রাম্প।
জবাবে শি জিনপিং তাকে জানিয়েছেন যে, তারা ইরানকে অস্ত্র দিচ্ছেন না। ফক্স নিউজের সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানকে পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি দিলে ‘সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।











