spot_img

ইরানের সঙ্গে আলোচনার জন্য আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আমেরিকার প্রতিনিধিদল আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

একই পোস্টে ট্রাম্প দাবি করেন, গতকাল হরমুজ প্রণালীতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তি ইরান মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ