ইরানের সেনাপ্রধান আমীর হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নি:শ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত। সশস্ত্র বাহিনীর সব শাখার সঙ্গে সমন্বয় করে ইরানি সেনারা শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলায় প্রস্তুত এবং একইসঙ্গে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে।
রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
হাতামি বলেন, ‘আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত। মার্কিন কিংবা ইসরাইলি হুমকি মোকাবেলায় ইরানের জনগণ আমাদের সাথে আছে।’
অন্যদিকে, তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।











