পাকিস্তানে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি সই হবে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আজকের দিনটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি স্বাক্ষরের বিষয়টি নির্ধারিত রয়েছে।”
উল্লেখ্য, প্রথম দফার আলোচনার পর আজ এই চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। তবে চুক্তির শর্তাবলি বা বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা











