spot_img
spot_img

বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আমরা আহ্বান জানাই, বিরোধী দল যেন সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন, অন্তর্ভুক্ত হন এবং আলোচনায় আসেন। আমরা সবার সঙ্গে আলোচনা করে অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ একটা সংশোধনী আনতে চাই।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিত্ব, বিগত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তি ও তাদের পরিবার এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়ার পর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করা হবে।

পরবর্তীতে সেই প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে এবং সংসদের ভেতরে-বাইরে সর্বস্তরের আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংশোধনী পাস করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব এসেছে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের আদৌ বাংলাদেশে প্রয়োজন আছে কি না? যেহেতু এটা একক রাষ্ট্র। তবে আমরা জুলাই জাতীয় সনদে একমত হয়েছি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। এই হিসাবেই আমরা যেতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ