spot_img
spot_img

নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনিদের অনুভূতিতে আঘাত করেছে আমিরাত: মুজাহিদিন

আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সরকারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমিরাতের প্রেসিডেন্টের পক্ষ থেকে স্বাগত জানানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি মুজাহিদিন মুভমেন্ট। মুভমেন্টটি বলেছে, এ পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ ও উম্মাহর অনুভূতিতে উসকানি দেওয়ার শামিল এবং শহীদদের রক্তের প্রতি অস্বীকৃতি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মুভমেন্টটি এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, এই অপরাধী সমসাময়িক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার মধ্য দিয়ে এখনো ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি আরব দেশে আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অপরাধী নেতানিয়াহুকে স্বাগত জানানো ফ্যাসিবাদী আগ্রাসী সরকারের জন্য রাজনৈতিক আচ্ছাদন এবং তাকে তার অপরাধ চালিয়ে যেতে উৎসাহিত করার শামিল।

মুভমেন্টটি আরও জানিয়েছে, এমন সময় এই ঘটনা ঘটছে যখন নেতানিয়াহু বেসামরিক মানুষ হত্যা, ফিলিস্তিনিদের অনাহারে রাখা, অবরোধ আরোপ, বন্দিদের ওপর নির্যাতন এবং পশ্চিম তীর ও কদুস ভূমি দখল অব্যাহত রেখেছে।

মুভমেন্টটি জোর দিয়ে বলেছে, অপরাধী শত্রু নেতাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও বৈঠকের এই ধারাকে তাদের চলমান অপরাধ থেকে আলাদা করা সম্ভব নয়। বরং এসব পদক্ষেপ তাকে বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠা ও তার ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ করে দিচ্ছে। একইসঙ্গে এটি ফিলিস্তিনি জনগণের অধিকার ও আত্মত্যাগের প্রতি ছুরিকাঘাত এবং ফ্যাসিবাদী সত্তার রাষ্ট্রকে অঞ্চলে একটি বাস্তবতা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা।

মুভমেন্টটি আরব ও ইসলামী দেশগুলোর প্রতি তাদের ঐতিহাসিক দায়িত্বের পর্যায়ে উন্নীত হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শত্রুর সঙ্গে সব ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও সহযোগিতা বন্ধ করে আগ্রাসন বন্ধ, অবরোধ প্রত্যাহার, সীমান্ত পারাপারের পথ খুলে দেওয়া এবং ফিলিস্তিনি জনগণের অবিচল অবস্থানকে সমর্থন করার জন্য বাস্তব ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মুভমেন্টটি জোর দিয়ে বলেছে, সম্পর্ক স্বাভাবিকীকরণ ও রাজনৈতিক আশ্রয় দেওয়ার কোনো প্রচেষ্টাই ফিলিস্তিনি জনগণের অধিকারকে বিলুপ্ত করতে পারবে না এবং তাদের ভূমিতে দখলদারিত্বকে বৈধতা দিতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি, অধিকার ও মৌলিক অবস্থানের প্রতি অবিচল থাকবে। এর মধ্যে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও প্রত্যাবর্তনের অধিকার রয়েছে।

সূত্র: সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ