spot_img
spot_img

হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় এবং এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় ও মামলার বিষয়ও এ আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

ডা. জাহেদ বলেন, তাঁকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা চলছে।

তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে তাঁর বৈঠকেও হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের আলোচনাতেও বিষয়টি তোলা হচ্ছে বলে জানান তিনি।

এ সময় হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ায় আমেরিকার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিষয়টিকে মূলত বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় হিসেবেই দেখছে। তৃতীয় পক্ষ হিসেবে আমেরিকার সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ