spot_img
spot_img

ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন: আইআরজিসি কমান্ডার

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামরিক সদরদপ্তরের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি।

তিনি বলেন, আইআরজিসি ইসরাইল ও আমেরিকাকে হতাশা ও ক্লান্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছে, যা তাদের মরিয়া হয়ে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী মিথ্যাবাদী ও বিভ্রান্ত আমেরিকান প্রেসিডেন্টকে মাঠের পরিস্থিতি নিয়ে মিথ্যা আখ্যান তৈরি করতে দেবে না, বিশেষ করে হরমুজ প্রণালির বিষয়ে।

আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের কোনো প্রতিনিধিদল ইসলামাবাদে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, ইরানের সঙ্গে আজই চুক্তি স্বাক্ষর হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান-আমেরিকা শান্তি আলোচনার আয়োজনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও ইরান এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দল পাঠায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক এক প্রতিনিধি বলেছেন, ইরানে পর্দার আড়ালে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দেশটির কট্টরপন্থীরা আলোচকদের ওপর কূটনীতির বদলে সংঘাতকে বেছে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ