spot_img
spot_img

যুদ্ধবিরতির আড়ালেঅস্ত্রসজ্জিত হচ্ছে মার্কিন বাহিনী: সেন্টকম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ফাঁকে আমেরিকার সেনাবাহিনী পুনরায় অস্ত্রসজ্জিত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সেনারা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে সেন্টকম।

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার।

তিনি বলেন, সামরিক বাহিনী তাদের কৌশল, পদ্ধতি এবং কার্যপ্রণালীতে পরিবর্তন আনছে।

মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের পাশে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘বিশ্বে এমন কোনো সামরিক বাহিনী নেই যারা আমাদের মতো করে নিজেদের মানিয়ে নিতে পারে এবং যুদ্ধবিরতির সময় আমরা ঠিক এই কাজটিই করছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই মন্তব্য এলো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ