spot_img
spot_img

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প ও পাকিস্তানের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে। তারা বলেছে, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দ্য নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, “এটি সম্ভব।”

ইরানের নেতারা ‘একীভূত প্রস্তাব’ না আনা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। এ ঘোষণার একদিন পরই এই ইতিবাচক খবর এলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ