spot_img
spot_img

আফগানিস্তান এখন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন করতে সক্ষম: মাওলানা ওয়াসিক

আফগানিস্তান এখন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন করতে সক্ষম বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় অলিম্পিক কমিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের মহাপরিচালক মাওলানা আহমদুল্লাহ ওয়াসিক।

তিনি বলেন, আফগানিস্তান এখন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের জন্য সক্ষম হয়ে উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মাওলানা ওয়াসিক আরো বলেন, দেশের ঐতিহ্যবাহী খেলাধুলার উন্নয়নে কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ২০টি দেশের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হবে।

এছাড়াও বলেন, দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে
বিশ্বের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। তাই এধরণের উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইমারাতে ইসলামিয়া সরকারের নেতৃত্বাধীন দেশটিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতাও শুরু হতে যাচ্ছে। যা কাবুলে অনুষ্ঠিত হবে এবং তিন দিনব্যাপী চলবে।

সূত্র: হুররিয়াত

spot_img
spot_img
spot_img

সর্বশেষ