ইরান সমর্থিত গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকা।
এক বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠীটি ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী।
পররাষ্ট্র দপ্তর আরো জানায়, তথ্য প্রদানকারীরা পুরস্কারের জন্য যোগ্য হতে পারেন।
কেএসএস হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, এরা আদর্শগতভাবে আইআরজিসির সঙ্গে সংযুক্ত।
সূত্র: আল জাজিরা











