spot_img
spot_img

পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি একথা জানিয়েছেন।

তারা এমন সময় ইসলামাবাদে গেলেন, যখন হোয়াইট হাউস জানিয়েছে যে, তাদের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন। তবে ইরান জানিয়েছে, আমেরিকার সঙ্গে বৈঠক করবে না তারা ।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আন্দ্রাবি জানান, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আরাগচিকে অভ্যর্থনা জানান।

তিনি আরো বলেন, ‘এই সফরকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।’

এই সফরকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

লেভিট আরো বলেন, ‘ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন।’

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ