যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় হামলা চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
গাজ্জার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খান ইউনিসে পুলিশের গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া গাজ্জা সিটিতে আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।
উত্তর গাজ্জার বেইত লাহিয়ার একটি বাড়িতে বোমা হামলায় নিহত হন আরো দুজন ।
গাজ্জায় হামলা বন্ধে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজ্জার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, খান ইউনিসে নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করার পর ওই হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ‘বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরো অপরাধে উৎসাহিত করছে।’
সূত্র: আল জাজিরা











