spot_img
spot_img

ইরানে হামলা শুরু করতে আমেরিকার অনুমতির অপেক্ষায় ইসরাইল

ইরানে আবারো যুদ্ধ শুরু করতে চায় ইসরাইল। যুদ্ধ পুনরায় শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তেলআবিব।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কান।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগ্রহের কথা জানিয়ে ওয়াশিংটনকে একটি বার্তা পাঠিয়েছে তেলআবিব। এতে বলা হয়, ‘আমরা ইরানের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী।’

গত ২৪ ঘণ্টায় আমেরিকা মধ্যপ্রাচ্যে এফ/এ-১৮ যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন, জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন এবং এই অঞ্চলজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র স্থানান্তর করে তাদের উপস্থিতি জোরদার করেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ