spot_img
spot_img

নৈশভোজে গুলির ঘটনায় ইরান জড়িত নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র নেই। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শিগগিরই এ ঘটনায় অভিযোগ দায়ের করা হবে।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র পরীক্ষা করছেন এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছেন।

অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্রে ছিল। এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ