হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ছে বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করায় পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে মোড় নিচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। তবে এর মধ্যেই নেতানিয়াহুর এমন বক্তব্য চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।
অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলের এ দাবিকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, ইসরাইল নিজেই লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়ে এবং সেখানে সামরিক উপস্থিতি বজায় রেখে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের সাম্প্রতিক হামলাগুলো ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ।











