spot_img
spot_img

কূটনৈতিক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরটি নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রা বিরতি ও উচ্চপর্যায়ের আলোচনা শেষে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

সরকারি তথ্য অনুযায়ী, আরাগচি বর্তমানে বিশেষ বিমান ‘মেরাজে’ করে ইসলামাবাদের পথে রয়েছেন। বিমানটি পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তিনি তেহরান থেকে মাসকাট সফরে যান এবং সেখান থেকে পাকিস্তান সফরের ধারাবাহিকতা শুরু করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ