রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো সম্ভাব্য সবকিছু করবে।
সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিন আরাকচিকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছু করব, যা আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সব মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়।’
সূত্র: এএফপি











