জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, এটিই শত্রুর ষড়যন্ত্রকে প্রতিহত করার প্রধান উপায়।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এবং দেশের মানুষকে বিভক্ত করে তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ইরানের শত্রুরা ভেতর থেকে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের এ অপচেষ্টাকে তিনি ‘অবরোধ কৌশল এবং গণমাধ্যমের কারসাজি’ হিসেবে বর্ণনা করেছেন।
গালিবাফ বলেন, ‘প্রতিটি বিভাজনমূলক কর্মকাণ্ডই শত্রুর পরিকল্পনার অংশ।’
তিনি আরো বলেন, ইরানের কর্মকর্তারা সবাই সর্বোচ্চ নেতার আদেশের অনুসারী। তবে বিভাজন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
সূত্র: সিএনএন











