spot_img
spot_img

মার্কিন নৌ অবরোধ ব্যর্থ হবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকার সম্ভাব্য নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে। তবে এর লক্ষ্য পূরণ হবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা ব্যর্থ হবেই।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ব্যর্থই হবে না, বরং পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টি করবে এবং স্থায়ী স্থিতিশীলতা ব্যাহত করবে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ