spot_img
spot_img

গাজ্জার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির লাশ

গাজ্জার ধ্বংসস্তূপের নিচে বর্তমানে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর গাজ্জার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ পরিষ্কার করা সম্ভব হয়েছে।

রবিবার (৩ মে) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ পরিষ্কারের এই ধীরগতির কারণে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লেগে যেতে পারে।

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এর ফলে শত শত পরিবার স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফন করার অপেক্ষায় প্রহর গুনছে।

গাজ্জায় চলমান মানবিক সংকটের মধ্যেই গত অক্টোবর মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরাইল। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ