অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ৫৯ শতাংশ এলাকায় দখলে নিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ ছাড়াও গাজ্জায় আবারও গণহত্যা শুরুর প্রস্তুতি নিচ্ছে জায়োনিস্টরা।
রোববার (৩ মে) এমনটাই জানিয়েছে ইসরাইলি আর্মি রেডিও।
সম্প্রচারমাধ্যমটি জানায়, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির আগে ইসরাইল গাজার ৫৩ শতাংশ এলাকা দখলে রেখেছিল।
অন্যদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দাবি, ইসরাইলি বাহিনী উপকূলীয় এই ভূখণ্ডের ৬০ শতাংশেরও বেশি এলাকা দখল করে রেখেছে।
ইসরাইলি আর্মি রেডিওর বরাতে বলা হয়, দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা গাজ্জায় পুনরায় যুদ্ধ শুরুর জন্য চাপ দিচ্ছেন এবং তারা মনে করছেন, হামাসকে পরাজিত করার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।
রেডিওটি আরও জানায়, সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি কমানো হয়েছে এবং গাজ্জা ও পশ্চিম তীরে নিয়মিত ব্রিগেড পুনরায় মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় কমান্ড তাদের অপারেশনাল পরিকল্পনা সম্পন্ন করেছে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











