spot_img
spot_img

ইসরাইল হামলা বন্ধ না করলে কোনো আলোচনা সম্ভব নয়: লেবাননের স্পিকার

লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলা অব্যাহত থাকা অবস্থায় ইসরাইলের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি।

তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরাইল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। তাই আলোচনার প্রাথমিক শর্তই হতে হবে এসব হামলা বন্ধ করা।

সোমবার (৪ মে) লেবাননের সংবাদপত্র আন-নাহারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক প্রক্রিয়ার আগে বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো হামলা বন্ধ করা। ইসরাইল হামলা বন্ধ করবে, এমন সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নন।

নাবিহ বেরির নেতৃত্বাধীন আমাল মুভমেন্টও এই ইস্যুতে হিজবুল্লাহর অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ইসরাইলি কর্মকর্তাদের সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ