spot_img
spot_img

মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন জব্দ করল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আনন্দবাজার।

সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এর মধ্যে বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত নামে একটি কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছে ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

সাখাওয়াত কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। তবে তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ