spot_img
spot_img

ভোটগণনার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে বিজেপির হামলা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝেই রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

সোমবার (৪ মে) সকালে ভোটগণনা শুরু হয়। এতে দেখা যায়, ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮৪টি আসনে।

ফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ