লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী আক্তারের লাশ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো কিছু দিয়েই দিপালীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাই সরকারের এক নম্বর অগ্রাধিকার।











