আমেরিকার অবৈধ নৌ-অবরোধ ‘অমান্য’ করে নিজেদের বন্দরে যাওয়ার চেষ্টাকালে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বলেছে, হামলায় ট্যাংকার দুটি অকেজো করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড।
তারা বলেছে, চলমান মার্কিন অবরোধ অমান্য করে ওমান উপসাগর হয়ে ইরানের বন্দরে ঢোকার আগেই এম/টি সি স্টার থ্রি’ এবং ‘এম/টি সেভদা’ নামের দুটি জাহাজ অকেজো করে দিয়েছে আমেরিকার বাহিনী। ট্যাংকার দুটিতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান











