spot_img
spot_img

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৮ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ যুদ্ধবিরতির কথা জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের নেতাদের এই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ধন্যবাদ জানান ট্রাম্প।

ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমেরিকার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যুদ্ধবিরতি হয়েছে।

এই যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময় হবে। জেলেনস্কিও বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ