spot_img
spot_img

ভবিষ্যতের পৃথিবীতে শোষণের রাজনীতি টিকতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর প্রতিষ্ঠিত।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ইরানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ