spot_img
spot_img

আমেরিকার চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না: ইরানের মুখপাত্র

যুদ্ধ অবসানে আমেরিকার সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। যথাসময়ে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। একইসঙ্গে আমেরিকার নির্ধারিত সময়সীমাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন তিনি।

ইসমাইল বাঘেই বলেন, এসব সময়সীমা বা চাপ সৃষ্টির কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না।

বৃহস্পতিবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরানের কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত চুক্তিটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পাশাপাশি তেহরানের ক্ষমতার বিভিন্ন স্তরের অনুমোদনও প্রয়োজন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ প্রক্রিয়ায় পার্লামেন্টের শীর্ষ নেতা মুহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুমোদন প্রয়োজন।

খামেনির চূড়ান্ত সম্মতির পরই ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠাবে তেহরান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ