আমরা ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে দাবি করেছেন রাজ্যটির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল।
তিনি বলেন, শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি। আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।
শনিবার (৯ মে) মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
অগ্নিমিত্র পাল দাবি করেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পোড়ানো, আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই কি এটি হচ্ছে কি না।
সূত্র: দ্য স্টেটসম্যান











