spot_img

আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।

রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এই জবাব হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

ইরনা বলেছে, ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে আমেরিকার প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আলোচনার এই পর্যায়ে মূল লক্ষ্য আঞ্চলিক যুদ্ধ পুরোপুরি বন্ধ করা।

তবে ইরানের দেওয়া ফিরতি বার্তায় কী কী শর্ত বা বিষয় উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ