ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সহযোগিতা করা দেশগুলোকে হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ভোগান্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।
তিনি বলেন, যেসব দেশ আমেরিকার সঙ্গে মিলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, তারা অবশ্যই প্রণালী অতিক্রমে সমস্যার মুখে পড়বে।
রোববার (১০ মে) ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে দেশটির সেনা কর্মকর্তা মুহাম্মদ আক্রমিনিয়া এ হুঁশিয়ারি দেন।
আক্রমিনিয়া বলেন, আমরা হরমুজ প্রণালীতে নতুন আইনগত ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে চাইলে আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, এই ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: বাসস











